অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

০৫ অক্টোবর ২০২৫, ১২:৪১ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ২০২৬বি ব্যাচে ‘অফিসার ক্যাডেট’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর থেকে শুরু হয়েছে—চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

ব্যাচের নাম: ২০২৬বি ব্যাচ (দ্বিতীয় গ্রুপ);

পদের নাম: অফিসার ক্যাডেট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হবে;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৪৬, আবেদন অনলাইনে

আবেদনের শিক্ষাগত যোগ্যতা—

*মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যেকোনো একটিতে সিজিপিএ ৫ এবং অন্যটিতে ৪.৫০ থাকতে হবে;

*মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

*ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড ও ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের প্রার্থীদের ন্যূনতম একটিতে ‘এ’ ও ২টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

*সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যেকোনো একটিতে সিজিপিএ ৫ এবং অন্যটিতে ৪.৫০ থাকতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি;

উচ্চতা (নারী): ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি;

প্রার্থীর বয়স: সাড়ে ১৬ থেকে ২১ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)। সশস্ত্র বাহিনীর জন্য ১৮-২৩ বছর;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ২৮২৫, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬