স্কুল-কলেজে নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশনা

০২ জানুয়ারি ২০২২, ০৩:৩৬ PM
শিক্ষার্থীদের নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশনা

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশনা © সংগৃহীত

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য পাঠ করাতে দেশের সব স্কুল-কলেজগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ আদেশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ভালো ফল করেও পছন্দের কলেজে ভর্তি অধরা থাকবে

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হুসাইনের সই করা আদেশে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথবাক্য পাঠ করতে হবে। নতুন এই নির্দেশনা দেশের ইংরেজি ও বিদেশি মাধ্যমের স্কুল-কলেজগুলোর জন্যও প্রযোজ্য হবে।

আরও পড়ুন: শত্রুর বুলেট-বোমা পরোয়া করি না: প্রধানমন্ত্রী

ওই আদেশে উল্লেখ করা হয়, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে যে শপথবাক্য পাঠ করতে হবে তা হলো- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

‘আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনের বেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, রাতে দুই এমপির সমর্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ আজ
  • ৩১ অক্টোবর ২০২৬
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬