২৯ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৩ PM

© লোগো

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। চলমান ছুটির এ মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

“এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন। শিক্ষাথীদের বাসস্থানে অবস্থানের বিষযটি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব প্রতিষ্ঠানে পাস করেননি একজন শ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজে পাসের হার বেড়েছে, জিপিএ-৫ কমেছে ১৬৯
  • ৩১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রচলিত বিদায় আয়োজনের বাইরে খুবিতে আল ইনতিসার-২২
  • ৩১ অক্টোবর ২০২৬
অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭.৭৩, বেড়েছে জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬