ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণে © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি, নিয়ম-কানুন এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনগণ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লক্ষ্য ও মূল্যবোধ তুলে ধরে বলেন, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং কোষাধ্যক্ষ এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।

নবীনবরণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় একটি আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’। এতে বিশ্ববিদ্যালয়ের ২৩টি শিক্ষার্থী-পরিচালিত ক্লাব অংশগ্রহণ করে। ক্লাবগুলো তাদের কার্যক্রম ও উদ্যোগ স্টলের মাধ্যমে উপস্থাপন করে, যা নবীন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9