স্কুল-কলেজের ছুটি আরও ২৯ দিন বাড়লো

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০ PM

© প্রতীকি ছবি

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) চলমান ছুটি আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে।

এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে।

এ অবস্থায় স্কুল-কলেজ কবে খুলবে, সেটি নিয়ে আজ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬