আগামী মাসে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

২১ জানুয়ারি ২০২১, ০৮:১৪ PM

© প্রতীকি ছবি

আগামী মাস থেকে সীমিত পরিসরে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা এক বৈঠকে বসে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে ভার্চুয়ালি আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চুয়ালি ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দুই মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কিভাবে খোলা হবে, কোন শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হবে তার একটি প্ল্যান তৈরি করতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। পরে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬