তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার মৃত্যু

২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
ছোঁয়াব মিয়া

ছোঁয়াব মিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহীদ এক ব্যক্তির বাবার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

মৃতের নাম ছোঁয়াব মিয়া (৫৫)। তিনি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরের বাসিন্দা। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত হওয়া ইমরানের বাবা তিনি।

স্থানীয়দের বরাতে নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, সরাইলের কুট্টাপাড়া মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে নাসিরনগর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছোঁয়াব মিয়া। ধরন্তী যাওয়ার পর মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিক-আপের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম এ হান্নান বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেছিলেন জুলাই-অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে আজ সরাইল কুট্টাপাড়ায় পরিচিত হবেন দলের চেয়ারম্যান। তাই আমি ছোঁয়াব মিয়াকে খবর দিয়েছিলাম। কিন্তু আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬