বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এমপিওভুক্তির দাবি

২৭ ডিসেম্বর ২০২০, ১০:১৩ PM
লোগো

লোগো

বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) দাবি জানানো হয়েছে। রবিবার বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির পক্ষে এই দাবি জানানো হয়।

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবিতে বলা হয়, কর্মরত সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে। কর্মরত শিক্ষকদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ দিতে হবে।

এতে বলা হয়েছে, প্রতিটি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠাসহ তথ্যপ্রযুক্তির সকল সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নামে নিষ্কণ্টক একখণ্ড জমি চিরস্থায়ী বন্দোবস্ত দিতে হবে এবং শিক্ষক-কর্মচারীদের আবাসন নিশ্চিত করতে হবে।

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ধানমন্ডির ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ড. নজরুল ইসলাম খান বলেন, আমরা আগে থেকেই মানসম্পন্ন টিটি কলেজগুলোর এমপিও চেয়ে আসছি। এজন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে লিখিতভাবে এমপিওভুক্তির জন্য আবেদন জানিয়েছি।

ঢাকা কলেজে পাসের হার বেড়েছে, জিপিএ-৫ কমেছে ১৬৯
  • ৩১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রচলিত বিদায় আয়োজনের বাইরে খুবিতে আল ইনতিসার-২২
  • ৩১ অক্টোবর ২০২৬
অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭.৭৩, বেড়েছে জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজে এইচএসসিতে ৯৯.৩৯ শতাংশ পাস, জিপিএ-৫ …
  • ৩১ অক্টোবর ২০২৬