কোন পাবলিক পরীক্ষার সময় কতদিন কমছে?

১৮ জুন ২০১৯, ০৭:৩১ PM

© সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ (এইচএসসি) সমমানের সকল পাবলিক পরীক্ষা সম্পন্নের সময় কমিয়ে আনা হবে।

জানা গেছে, জেএসসি পরীক্ষা সম্পন্ন করতে সময় লাগে ১৫ দিন। পাঁচদিন কমিয়ে এনে এবার থেকে তা ১০ দিনে সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে। এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে সময় লাগে ২৮ থেকে ৩০ দিন। এ সময় ১০ দিন কমিয়ে ২০ দিনে সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা শেষ করতে সময় লাগে ৪৫ দিন। এ সময় ১৫ দিন কমিয়ে ৩০ দিনে সম্পন্নের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে ছুটির কারণে বা জরুরি কারণে নির্ধারিত সময় দু-একদিন বেশি লাগতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব পাবলিক পরীক্ষার দিন কমানো হয়েছে। চলতি বছর থেকে এটি কার্যকর হবে। ফলে মাসজুড়ে আর কোনো পাবলিক পরীক্ষার আয়োজন থাকছে না।

তিনি আরও বলেন, নতুন সিলেবাস অনুযায়ী এখন থেকে জেএসসি পরীক্ষা ১০ দিনে, এসএসসি ২০ দিনে এবং এইচএসসি পরীক্ষা ২৮ থেকে ৩০ দিনের মধ্যে সম্পন্ন হবে। দ্রুত পরীক্ষা শেষ হলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে আর ব্যাঘাত ঘটবে। পরীক্ষার সময় কমিয়ে আনা হলে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের পাঠকার্যক্রমও নিয়মিত হবে। অন্যান্য একাডেমিক কার্যক্রমেরও সুযোগ বাড়বে বলেও জানান তিনি।

বাবা বলতেন রেজাল্ট ভালো হবেই, আজ গোল্ডেন জিপিএ পেয়েছি, কিন…
  • ৩১ অক্টোবর ২০২৬
এ প্লাস পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ
  • ৩১ অক্টোবর ২০২৬
‘এইচএসসিতে সবচেয়ে ফেল আইসিটিতে, অনার্স পাস করা আইসিটি গ্র্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে শতভাগ ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ কমেছে ক্যাডেট কলেজেও, ১২ কলেজের কোনটির ফল কেমন
  • ৩১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে দারুননাজাত
  • ৩১ অক্টোবর ২০২৬