জাফলংয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

২৫ আগস্ট ২০১৮, ০৬:২২ PM

© ফাইল ফটো

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জাফলং জিরো পয়েন্টে পিয়াইন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত আহমদ (১৯) ঢাকার শাহজাহানপুর এলাকার আবু সাইদের ছেলে ও ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সিলেট টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নুর জানান, কয়েকজন বন্ধুর সাথে দুপুরে জাফলং বেড়াতে আসেন রিফাত। দুপুরে জিরো পয়েন্টে গোসল করতে নামলে চোরাবালিতে আটকে যান তিনি। দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, রিফাতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬
আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬