এসএসসিতে ফল পরিবর্তন হওয়াদের একাদশে ভর্তি আবেদনের ‍সুযোগ আজই শেষ

৩১ আগস্ট ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
এসএসসির পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের পুনরায় আবেদন শেষ হচ্ছে আজ

এসএসসির পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের পুনরায় আবেদন শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ সুযোগ শেষ হচ্ছে। অন্য আবেনকারীরাও চাইলে কলেজ পরিবর্তন ও পছন্দক্রম সংশোধন করতে পারবেন।

একাদশ শ্রেণিতে কলেজে ভর্তিতে অনলাইনে আবেদনের সময় শেষ হলেও পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২০ আগস্ট অনলাইনে আবেদনের সময় শেষ হয়েছে।

জানা গেছে, যারা কম সংখ্যক কলেজ পছন্দ দিয়ে আবেদন করেছে তারা আবেদন সংশোধন করতে পারবে। কলেজের পছন্দক্রমও পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে সংশোধন সংক্রান্ত অপশন যুক্ত করা আছে। অপশনে গিয়ে সিকিউরিটি কোড ব্যবহার করে আবেদন সংশোধনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।

আগামী ৫ সেপ্টেম্বর প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ফল প্রকাশের পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।

প্রবাসীদের জন্য জরুরি ১০ নির্দেশনা জারি করল সরকার
  • ৩১ জুলাই ২০২৬
ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬