কালকিনির স্কুলে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

১৭ জুলাই ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
 কর্মসূচীতে শিক্ষার্থীরা

কর্মসূচীতে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মাদারীপুর জেলার চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় চন্দ্রকলির উদ্যোগে আয়োজিত এই বৃক্ষ রোপণ কর্মসূটিতে ১৪-১৫টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে দেশীয় প্রজাতির ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। 

দেশীয় প্রজাতির যেসমস্ত গাছ বিলুপ্তির পথে সেসমস্ত গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। এতে চন্দ্রকলির স্বেচ্ছাসেবকরা প্রায় তিনশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন প্রজাতির গাছের উপকারিতা ও যত্ন সম্পর্কে বর্ণনা করে চারা হাতে তুলে দেন। 

আরও পড়ুন: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে চাপালিশ, কাঁঠাল, জলপাই, আমড়া, আমলকী, হরিতকী, বহেরা, খনা, লেবু, জাম্বুরা, সফেদা, শরীফা ইত্যাদি ৩৫ প্রজাতির ৩ হাজার চারা বিতরণ করা হয়। 

উল্লেখ্য, চন্দ্রকলি ফাউন্ডেশনের উদ্যোগে ছয় বছর ধরে দেশব্যাপী বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতামূলক কাজ করা হয়। ইতোমধ্যে সংগঠনটি ১ লক্ষ ১০ হাজার চারা রোপণ করেছে। পঁচিশ জেলায় স্বেচ্ছাসেবক রয়েছেন শতাধিক। 

বৃক্ষ রোপণ কর্মসূচির এ অনুষ্ঠানে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চরদৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকলি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান, অন্যান্যদের মধ্যে চন্দ্রকলির সহকারী সমন্বয়ক দেলোয়ার হোসেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও ইউনিয়ন পরিষদের  সদস্যরা উপস্থিত ছিলেন।

বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৮ মার্চ ২০২৬
চ্যাটজিপিটি ব্যবহারের ৬ নেতিবাচক প্রভাব, যেসব বিপদে ফেলতে প…
  • ২৮ মার্চ ২০২৬
রাজধানীতে মধ্যরাতে প্রাণ হারালেন কলেজছাত্র
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence