মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

১২ জানুয়ারি ২০২৬, ১২:৫১ AM
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ © সৌজন্যে প্রাপ্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে শতাধিক শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ শাহাদাত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন প্রমুখ।‎

‎এ সময় প্রধান অতিথি শেখ শাহাদাত হোসেন বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ায়। উপজেলাব্যাপী এ শীতবস্ত্র কার্যক্রম অব্যাহত থাকবে।

মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদী, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬