‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার

০৪ আগস্ট ২০২৬, ০৮:০৪ PM
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার

‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার © সংগৃহীত

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন শীর্ষ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন না হলেও, তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখনো থামেনি। বরং এই ইস্যুকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। উয়েফাসহ একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থার অনাস্থায় ক্রমেই চাপের মুখে পড়ছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইনফান্তিনোকে অপসারণ সম্ভব না হলে ফিফার বাইরে ‘গ্লোবাল নেশন্স লিগ’ নামে একটি বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর সম্ভাবনা নিয়েও উয়েফার অভ্যন্তরে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত উয়েফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা ঘোষণা দেয়নি।

ইউরোপীয় ফুটবল অঙ্গনে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ দিন দিন বাড়ছেই। উয়েফা ইতোমধ্যে তার নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। একইসঙ্গে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার লক্ষ্যে আলোচনা চলছে।

ইনফান্তিনোর প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রত্যাহারকারী প্রথম দেশ হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ওয়েলস। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুশাসন, নেতৃত্ব এবং সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতার কারণে তারা আর তার ওপর আস্থা রাখতে পারছে না।

একই ধরনের অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও। এর আগে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ফিফার সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিল।

সব মিলিয়ে, ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব এখন আগের যেকোনো সময়ের তুলনায় বড় পরীক্ষার মুখে পড়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬