চ্যাম্পিয়নস লিগের ড্রতে কোন পটে কারা

২৮ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র © সম্পাদিত

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ৪ দলও চূড়ান্ত হয়েছে। প্লে-অফ পেরিয়ে ক্লাব ব্রুগা, কারাবাগ, বেনফিকা ও কোপেনহেগেন মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোতে নতুন মৌসুমের লীগ স্টেজ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। ড্রয়ের কিছু অংশ হবে ম্যানুয়ালি, বাকিটা ডিজিটালি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে হবে।

ড্রতে ৩৬টি দলকে ৪টি পটে বা পাত্রে ভাগ করা হয়েছে। উয়েফার কো-এফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পট সাজানো হয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা এক নম্বর পটে জায়গা পেয়েছে।

নতুন ফরম্যাট অনুযায়ী, ৮টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এর মধ্যে ৪টি ঘরের মাঠে এবং ৪টি প্রতিপক্ষের মাঠে। এরপর নকআউট পর্বে যাবে শীর্ষ ২৪ দল।

যেখান থেকে প্রথম ৮ দল সরাসরি ও বাকি ১৬ দল প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেবে। 

কোন ক্লাব কোন পটে দেখে নিন একনজরে—

পট–১: প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।

পট–২: আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ক্লাব ব্রুজ।

পট–৩: অলিম্পিক মার্শেই, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বডো/গ্লিমট ও টটেনহাম হটস্পার।

পট–৪: এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাখ, আথলেতিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি ও কাইরাত।

অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্রিবলিং থেকে গেম কন্ট্রোল: ছয় বিশ্বকাপে মেসির অবিশ্বাস্য ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬