চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা © সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচ ডে'তে আজ (২৮ জানুয়ারি) ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চে ভরা এক রাত। একসঙ্গে মাঠে নামছে ৩৬টি দল, ১৮টি ম্যাচ শেষেই নির্ধারিত হবে; কারা সরাসরি শেষ ষোলোতে যাবে, কারা নামবে নকআউট প্লে-অফে, আর কার ইউরোপযাত্রা আজই শেষ হচ্ছে।

একদিকে কিছু ক্লাবের জন্য আজকের ম্যাচ শুধুই নিয়মরক্ষার, তবে অনেকের জন্য এটি বাঁচা–মরার লড়াইও। পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬ দল খেলবে নকআউট প্লে-অফে, যেখানে জয়ী ৮ দল শেষ ষোলোতে যোগ দেবে। আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে প্লে-অফের ড্র।

এদিকে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। যদিও আজকের ম্যাচের পর তাদের অবস্থান বদলাতে পারে; তবে নক-আউট নিশ্চিত থাকায় চাপ সেভাবে নেই। অন্যদিকে লিগ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত করেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, কাইরাত আলমাতি, স্লাভিয়া প্রাগ ও ভিয়ারিয়াল।

এ ছাড়া রিয়াল মাদ্রিদ, লিভারপুল, টটেনহাম, পিএসজি, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপিয়ান জায়ান্টরা নক-আউট পর্ব নিশ্চিত করলেও আজ সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে। যেখানে বেনফিকাকে হারালে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে রিয়াল, ঘরের মাঠে কারাবাগকে হারালেই শেষ ষোলোতে জায়গা পাবে লিভারপুল; আর ফ্রাঙ্কফুর্টকে হারাতে পারলেই সরাসরি শেষ ষোলো নিশ্চিত হবে টটেনহামের।

অন্যদিকে ষষ্ঠ থেকে ১৩তম স্থানে থাকা ৮ দলেরই সমান ১৩ পয়েন্ট। এই তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি-ও আছে, ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা। এ ছাড়া নাপোলির মাঠে খেলবে চেলসি। নাপোলির জন্য এটি আসরে টিকে থাকার ম্যাচ, অন্যদিকে চেলসির জন্য সরাসরি শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রাখার লড়াই।

টেবিলের নবম ও একাদশ স্থানে থাকা বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি; নিজেরা জয় পেলে এবং একইসঙ্গে উপরের দলগুলোর কেউ পয়েন্ট হারালেই সরাসরি শেষ ষোলোতে ওঠার সুযোগ পেতে পারে।

পাশাপাশি স্পোর্তিং সিপি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, ইন্টার মিলান ও জুভেন্তাস অন্তত নক-আউট প্লে-অফ নিশ্চিত করলেও শীর্ষ আটে ওঠার লড়াই এখনো বেশ কঠিন। এই তালিকায় থাকা বরুশিয়া ডর্টমুন্ড, মার্শেই, বায়ার লেভারকুসেন, মোনাকো, পিএসভি আইনদোহোভেন, অ্যাথলেটিক বিলবাও ও অলিম্পিয়াকোসের নকআউট ভাগ্যও আজকের ম্যাচের ওপরই নির্ভর করছে।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো (সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ২টায়):
পিএসজি – নিউক্যাসল
ম্যানচেস্টার সিটি – গালাতাসারাই
লিভারপুল – কারাবাগ
ডর্টমুন্ড – ইন্টার মিলান
বার্সেলোনা – কোপেনহেগেন
আর্সেনাল – কাইরাত আলমাতি
লেভারকুসেন – ভিয়ারিয়াল
অ্যাতলেতিকো মাদ্রিদ – বোডো/গ্লিম্ট
বেনফিকা – রিয়াল মাদ্রিদ
ফ্রাঙ্কফুর্ট – টটেনহাম
ব্রুগা – মার্শেই
পিএসভি – বায়ার্ন মিউনিখ
আয়াক্স – অলিম্পিয়াকোস
নাপোলি – চেলসি
মোনাকো – জুভেন্টাস
ইউনিয়ন সাঁ-জিলোয়াজ – আতালান্তা
বিলবাও – স্পোর্তিং সিপি
পাফোস – স্লাভিয়া প্রাগ

আরও মনিটরিংয়ের আওতায় প্রধান শিক্ষকরা, ৫ দিনের মধ্যে হোয়াটস…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পরিকল্পনা সরকারের
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে সিগারেটের দোকান বন্ধের নি…
  • ৩০ আগস্ট ২০২৬
কে বড়, কে ছোট, নাকি যার যার জায়গায় সবাই গুরুত্বপূর্ণ?
  • ৩০ আগস্ট ২০২৬
ট্রাক বোঝাই ওষুধ নদীতে ফেলার চেষ্টা, সেই উপজেলা স্বাস্থ্য ক…
  • ৩০ আগস্ট ২০২৬
সংক্রামক রোগ মোকাবেলায় র‍্যাপিড রেসপন্স টিমের সক্ষমতা বৃদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬