বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও প্রীতি ম্যাচে নতুন ৬ মুখ আর্জেন্টিনার

৩১ মে ২০২৬, ০৭:২৬ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি, তবে বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের দলে থাকছেন ৬ তরুণ ফুটবলার। মূলত বিশ্বমঞ্চের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা। 

আগামী ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একদিন বিরতি দিয়ে ৯ জুন অ্যালাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন সাংবাদিক দিয়েগো মনরইগের দেওয়া তথ্য অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনির সফরসঙ্গী হিসেবে ডাক পাওয়া ৬ ফুটবলার হলেন পালমেইরাসের রাইট ব্যাক অগাস্টিন গিয়াই, রিভার প্লেটের গোলকিপার সান্তিয়াগো বেলত্রান ও স্ট্রাইকার জোয়াকিন ফ্রেতাজ এবং ভ্লেজ সার্সফিল্ডের লেফট ব্যাক সিমন এসকোবার, বোকা জুনিয়রসের অ্যাটাকিং মিডফিল্ডার টমাস আরান্দা ও জামার্ন ক্লাব হামবার্গারের নিকোলাস কাপালদো।

জানা গেছে, মূল দলের অনুশীলনে সহায়তা এবং প্রয়োজনে বিকল্প হিসেবে প্রস্তুত রাখার লক্ষ্যেই এই তরুণ ফুটবলারদের ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান আগামী ১৬ জুন শুরু করবে আর্জেন্টিনা, আলজেরিয়ার বিপক্ষে খেলবে সেদিন। তার আগে এই দুটি ম্যাচই দলটির শেষ প্রস্তুতি পরীক্ষার মঞ্চ হিসেবে বিবেচিত হবে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬