মেসিদের বিশ্বকাপ জার্সি নম্বর প্রকাশ, দি মারিয়ার ১১ পাচ্ছেন কে?

২৯ মে ২০২৬, ০৩:৫৭ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। দল ঘোষণার সঙ্গে খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন ফুটবলারকে রেখে গড়া এই স্কোয়াডে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি তরুণ প্রতিভা নিকো পাজ ও জুলিয়ানো সিমেওনেও জায়গা পেয়েছেন।

আগের মতোই আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি গায়ে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার এই জার্সি পরে মাঠে নামেন তিনি। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও তার পিঠে ছিল একই নম্বর।

এদিকে, আন্তর্জাতিক ফুটবল থেকে আনহেল দি মারিয়ার অবসরের পর তার বিখ্যাত ১১ নম্বর জার্সিটি এবার পরবেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। এ ছাড়া গোলবারের বিশ্বস্ত প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ থাকছেন ২৩ নম্বরে, আর তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ খেলবেন ৯ নম্বর জার্সিতে।

কে কত নম্বর জার্সি পরবেন: 

১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বরে গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বরে রদ্রিগো ডি পল, ৮ নম্বরে ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে লিওনেল মেসি।

১১ নম্বরে জিওভানি লো সেলসো, ১২ নম্বরে জেরোনিমো রুলি, ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বরে এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস, ১৬ নম্বরে থিয়াগো আলমাদা, ১৭ নম্বরে জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে নিকো পাজ, ১৯ নম্বরে নিকোলাস ওতামেন্দি এবং ২০ নম্বরে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বাকিদের মধ্যে ২১ নম্বরে হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বরে লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বরে এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বরে এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বরে নাহুয়েল মোলিনা খেলবেন। 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9