প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়ান্ত

০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ PM
 বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ফিফা উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

হামজা চৌধুরী ও শমিতদের অন্তর্ভুক্তিতে শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশ দল ইউরোপের এই দেশটির বিপক্ষে ফিফা টায়ার-১ ম্যাচ খেলে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে বাফুফে সূত্র নিশ্চিত করেছে।

আগামী  ১ থেকে ৯ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রবাসী ফুটবলার হামজা ও ফাহমিদুলরা বর্তমানে ইউরোপের লিগেই খেলছেন এবং শমিত খেলছেন কানাডায়। তাদের উপস্থিতিতে জাতীয় দলের গতি ও মান বৃদ্ধি পেয়েছে, যা ইউরোপীয় কোনো দলের বিপক্ষে লড়াইয়ে স্থানীয় ফুটবলারদের নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ তৈরি করে দেবে।

এর আগে গত ২৯ মে বাফুফের পেশাদার লিগ কমিটির তৃতীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল ইউরোপের কোনো একটি দলের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সভা শেষে জানানো হয়েছিল, ম্যাচটি দেশের মাটিতে অথবা অ্যাওয়ে হিসেবে ইউরোপের মাটিতেও হতে পারে। তবে বর্তমানে সান মারিনোর বিপক্ষে খেলার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফুটবল অঙ্গনে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বাফুফে মনে করছে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যত বেশি ম্যাচ খেলা হবে, দলের উন্নতির পথ তত বেশি প্রশস্ত হবে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬