২২ বছর পর হেরে ভারতের কোচ বললেন ‘খুবই খারাপ লাগছে’

১৮ নভেম্বর ২০২৫, ১১:৫০ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫০ PM
ভারতীয় কোচ খালিদ জামিল

ভারতীয় কোচ খালিদ জামিল © সংগৃহীত

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ খালিদ জামিল বলেন, আমরা হেরেছি-এটা খুবই খারাপ, খুবই খারাপ লাগছে। না, না, দুর্ভাগ্য বলে কিছু না। এটাই ফুটবল। আপনি কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাবেন। আমাদেরও খুব কঠোর পরিশ্রম করতে হতো তিন পয়েন্ট পাওয়ার জন্য।

ম্যাচ জুড়ে দারুণ খেলেছেন  বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরী। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট হেডে ক্লিয়ার করে ভারতকে সমতায় ফিরতে দেননি ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে কেবল হামজা নয়, প্রতিপক্ষ দলের সবার খেলারই প্রশংসা করলেন খালিদ।

ভারতীয় কোচ বলেন, আপনারা দেখেছেন, আমরা যে গোলগুলো খেয়েছি, সেগুলো কাউন্টার-অ্যাটাক থেকে এসেছে। আমি গতকালই বলেছি, সব খেলোয়াড়ই ভালো-শুধু হামজা নয়।

দুই প্রতিবেশির লড়াইয়ে মেজাজ হারানোর ঘটনাও ঘটেছে। প্রথমার্ধের শেষ দিকে তপু বর্মনের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি। ভারত কোচ অবশ্য স্বাভাবিকভাবেই নিলেন ঘটনাটা। ‘ফুটবলে এমনটা হয়। কখনো শারীরিক, কখনো অন্যরকম। ফুটবল এমনই একটি খেলা।’

মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ডেটা সায়েন্স–পরিসংখ্যান একীভূতের দাবিতে শিক্ষার…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence