ফুটবলারদের সুরক্ষায় নতুন নিয়ম আনছে ফিফা

১১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ PM
বৈঠক শেষে ফিফা ও খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিরা

বৈঠক শেষে ফিফা ও খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিরা © সংগৃহীত

গত কয়েক বছর ধরেই অতিরিক্ত খেলার চাপ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছেন ফুটবলাররা। ক্লাব ফুটবলের চাপের সঙ্গে জাতীয় দলের ম্যাচ যোগ হওয়ায় খেলোয়াড়দের অবস্থা এমন, ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’। টানা ম্যাচের ফলে ইউরোপের ক্লাবগুলোতে চোটের ঝুঁকিও বেড়েছে। এই বিষয়টি সমাধানে এবার পদক্ষেপ নিচ্ছে ফিফা।

গত রবিবার মরক্কোর রাবাটে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ফিফার শীর্ষ কর্মকর্তারা। সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রোমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ৩০টি দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই সভা চলতি বছরের জুলাইয়ে নিউইয়র্কে ফিফা ক্লাব বিশ্বকাপের সময়ে শুরু হওয়া ইতিবাচক আলোচনার ধারাবাহিকতা।

সভায় জুলাইয়ে ঘোষিত নতুন নীতিমালা বাস্তবায়নের পুনর্বার সমর্থন জানানো হয়, যা খেলোয়াড়দের চোটের ঝুঁকি কমাতে সাহায্য করবে। প্রধান চারটি নীতিমালা হলো— দুটি ম্যাচের মধ্যে কমপক্ষে ৭২ ঘণ্টার বিরতি, দুটি মৌসুমের মধ্যে তিন সপ্তাহের বাধ্যতামূলক ছুটি, প্রতি সপ্তাহে একটি বিশ্রামদিন এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণ ও আবহাওয়ার প্রভাব বিবেচনায় রাখা।

সভায় ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ফিফায় আমরা বিশ্বজুড়ে খেলোয়াড়দের কল্যাণ ও কর্মপরিস্থিতি আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাস্তব ও অর্থবহ পদক্ষেপ গ্রহণ করে ফুটবলকে ভবিষ্যতের জন্য আরও ভালো করার লক্ষ্যে কাজ করছি।’ 

অবশ্য এই নীতিমালা এখনই কার্যকর হচ্ছে না। মূলত, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950