ছেলেদের হারের দিনে জিতল মেয়েরা

১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ AM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

টান টান উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। জাতীয় স্টেডিয়ামে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ হংকংয়ের কাছে হেরেছে ৪-৩ গোলে। তবে বাংলাদেশ পুরুষ দলের হারের দিনে জিতেছে বাংলাদেশ অ-১৭ নারী দল। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ের জন্য বাংলাদেশ আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। গত পরশু সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরেক গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আনুষ্ঠানিক ফল না আসলেও বাফুফের নারী দলের মিডিয়া ম্যানেজারের তথ্য অনুযায়ী আলপী জোড়া ও প্রীতি এক গোল করেছেন।

বাংলাদেশ দল আগামীকাল সংযুক্ত আরব আমিরাত থেকে আগামীকাল জর্ডান রওনা হবে। ভিসা জটিলতায় অ-১৭ দলের তিন কোচিং স্টাফ দুবাই যেতে পারেননি। তারা সরাসরি জর্ডান যাচ্ছেন। ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ। অর্পিতা বিশ্বাসদের এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ান হতে হবে।

 

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9