বিশ্বজয়েও আর্জেন্টিনা পায়নি এত টাকা, ক্লাব বিশ্বকাপে প্রাইজমানিতে রেকর্ড

১৪ জুলাই ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:১৩ PM
ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেলসির খেলোয়াড়েরা

ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেলসির খেলোয়াড়েরা © সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে মাটিতে নামিয়ে এনে শিরোপা জিতেছে চেলসি। এ নিয়ে দ্বিতীয়বার লন্ডনের ক্লাবটির হাতে এই শিরোপা উঠল। ট্রফির পাশাপাশি বিপুল অঙ্কের আর্থিক পুরস্কারও পেয়েছে ইংলিশ জায়ান্টরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩২টি ক্লাবের মধ্যে ১ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার কোটি টাকা) ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কেবল অংশগ্রহণের জন্য দলগুলোকে ৫২৫ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। বাকি ৪৭৫ মিলিয়ন ডলার পারফরম্যান্সের ভিত্তিতে বণ্টন করা হয়েছে।

শিরোপাজয়ী চেলসি ১১ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা) পেয়েছে। এর মধ্যে ২ কোটি ৮৩ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ পেয়েছে তারা। আর ৮ কোটি ৪৬ লাখ ডলার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ভাগিয়েছে। শুধু ফাইনাল জিতেই প্রায় ৪ কোটি ডলার বা ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা চেলসির পকেটে ঢুকেছে।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রাইজমানি এবারের ক্লাব বিশ্বকাপে ছিল। ওই আসরে ৪৪ কোটি ডলার প্রাইজমানি ছিল। আর ক্লাব বিশ্বকাপের জন্য ১০০ কোটি ডলার। সহজ হিসেবে, চেলসির আয় ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে অনেক বেশি। ২০২২ বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ৪ কোটি ২০ লাখ ডলার পেয়েছিলেন মেসি-দি মারিয়া-মার্তিনেজরা।

রানার্স-আপ পিএসজি ১০ কোটি ৫৮ লাখ ডলার বা ১ হাজার ২৮৬ কোটি টাকা পেয়েছে। ইউরোপের ক্লাবগুলো গড়ে ৩৯ মিলিয়ন পাউন্ড পেয়েছে। আর গড়ে ২৪ মিলিয়ন পাউন্ড পেয়েছে দক্ষিণ আমেরিকান দলগুলো। অকল্যান্ড সিটির মত অপেশাদার ক্লাবও ৩ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড পেয়েছে—যা তাদের ২০২৪ সালের পুরো আয় থেকে ৭ গুণ বেশি।

প্রসঙ্গত, নতুন ফরম্যাটে এবার ৩২টি দলের মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশ নেয়। আর ওশেনিয়া মহাদেশের একটি এবং স্বাগতিক দেশের আরেকটি দল অংশ নেয়। ৮ গ্রুপে ভাগ হয়ে দলগুলো টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নক-আউট পর্বে উঠে। সবমিলিয়ে ৬৩টি ম্যাচ হয়েছে।

এর আগে, গেল ১৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের পর্দা উঠেছিল। আর ১৩ জুলাই নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে গড়ায় শিরোপা নির্ধারণী ফাইনাল।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950