চ্যাম্পিয়নস লিগে সিটি, চেলসি ও নিউক্যাসল

২৬ মে ২০২৫, ০১:০৩ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৭:২৯ PM
ম্যান সিটি

ম্যান সিটি © সংগৃহীত

অবশেষে শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। মূলত চ্যাম্পিয়ন লিগের শেষ তিনটি জায়গা কারা নিশ্চিত করবে, তা নিয়েই আগ্রহ ছিল ফুটবলপ্রেমীদের।

শেষমেশ ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল; শেষ তিনটি জায়গা পেয়েছে। লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, রানার্সআপ আর্সেনাল ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহামের সঙ্গী হয়েছে তারা।

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতে কেবল এক পয়েন্ট দরকার ছিল সিটির। তবে ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয়ে পূর্ণ পয়েন্টই পেয়েছে সিটিজেনরা। এই জয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থেকে লিগ শেষ করল আগের চারবারের চ্যাম্পিয়নরা।

টেবিলের চারে চেলসি। নটিংহাম ফরেস্টের স্বপ্ন গুড়িয়ে ১-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। চেলসির পয়েন্ট ৬৯।

অন্যদিকে এভারটনের কাছে ১-০ গোল ব্যবধানে হেরেও চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে নিউক্যাসল। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে অ্যাস্টন ভিলা পরাজয়ের স্বাদ নেওয়ায় কপাল খুলেছে নিউক্যাসলের।

৬৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে নিউক্যাসল। ভিলারও সমান ৬৬ পয়েন্ট। তবে পার্থক্যের কারণেই কপাল পুড়েছে ভিলার।

ভিলার +৭ এর বিপরীতে নিউক্যাসলের +২১। এতে টেবিলের ষষ্ঠস্থানে থেকে ইউরোপা লিগে খেলবে ভিলা। আর সাতে থাকা নটিংহাম কনফারেন্স লিগে জায়গা পেয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now