টাকা ছাড়াই দেখা যাবে ‘১৫ মিনিটের ফাইনাল’

২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল

বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল © সংগৃহীত

আলোক-স্বল্পতার কারণে স্থগিত হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ। সে সময়ে জানানো হয়েছিল, বাকি খেলা পুনরায় অন্য একদিন হবে। 

এবার জানা গেল, স্থগিত হওয়া ম্যাচের বাকি অংশ অর্থাৎ অবশিষ্ট ১৫ মিনিটের খেলা আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় মাঠে গড়াবে। তবে অবশিষ্ট এই খেলা ও শিরোপা উৎসব দেখতে কোনো টিকিট লাগবে না। সেদিন স্টেডিয়ামের গেট সবার জন্য উন্মুক্ত থাকবে। এর আগে, গেল মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়ার স্টেডিয়ামে টিকিট কেটেই দর্শকদের ঢুকতে হয়েছিল।

বাফুফের পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

এ প্রসঙ্গে জাকির বলেন, ‘না এই ১৫ মিনিটের জন্য আর কাউকে টিকিট কিনতে হবে না। যেহেতু দর্শকেরা পুরো ফাইনাল উপভোগ করতে পারেননি, তাই এই ১৫ মিনিটের খেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তারা বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২২ এপ্রিল ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনাল শুরু হলেও তা শেষ করা যায়নি। ঝড়বৃষ্টির জন্য ম্যাচ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হয় কিংস। আবাহনীর ফুটবলারকে পেছন থেকে লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ফয়সাল আহমেদ ফাহিম। এর তিন মিনিট পরই প্রথমার্ধ শেষ করার বাঁশি বাজান রেফারি। এরপরই স্থগিত হয় ম্যাচটি। তবে কিংস ১০ জনের দলে পরিণত হওয়ায় খেলা স্থগিতের সিদ্ধান্তে নাখোশ ছিল আবাহনী। এ নিয়ে বেশ অসন্তোষ প্রকাশও করেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু।

ফেডারেশন কাপের বাইলজের ৭ দশমিক ১ নম্বর ধারা অনুযায়ী, মাঠ খেলার অনুপযোগী হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা আলোকস্বল্পতা দেখা দিলে রেফারি ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত বলে ঘোষণা দিতে পারবেন।

এ ধারায় আরও বলা হয়েছে, যে অবস্থায় যেভাবে এবং যেখান থেকে ম্যাচ স্থগিত হবে, এরপর ঠিক একই জায়গা থেকে আবার ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে।

মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬