ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ PM
অনূর্ধ্ব-১৫ বাংলাদেশ দল

অনূর্ধ্ব-১৫ বাংলাদেশ দল © সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন রাতুল। এর আগে একই দিনে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের কিশোররা।

এ নিয়ে টুর্নামেন্টে সব মিলিয়ে নয় ম্যাচ খেলে পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ। এক দিনে দুটি ম্যাচ জিতে ফাইনালে ওঠার পথে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দলটি। এরপর তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের কিশোররা। চতুর্থ ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরে যায় তারা।

তবে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় দলটি। এরপর টুর্নামেন্টের ই-টায়ারে শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে পরের রাউন্ডে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ ষোলোর ম্যাচেও একই ধরনের লড়াইয়ের মুখে পড়ে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি।

কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা। এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মাঠে নামবে দলটি।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬