ব্রাজিল দলে নতুন ৫ মুখ, আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা

৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ AM
দুই ম্যাচের জন্য দল ঘোষণা ব্রাজিলের

দুই ম্যাচের জন্য দল ঘোষণা ব্রাজিলের © সংগৃহীত

আগামী মাসে সিঙ্গাপুর ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কোচ কার্লো আনচেলত্তি। এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছে ক্রুজেইরোর জোনাথন জেসুস, করিন্থিয়ান্সের আন্দ্রে লুইজ, ম্যানচেস্টার সিটির অ্যালান এবং শাখতার দোনেৎস্কের মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা।

১৪ নভেম্বর সিঙ্গাপুর ও ১৭ নভেম্বর জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টায় ও দ্বিতীয় ম্যাচ সকাল ৭টায় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

নতুন মুখদের দলে অন্তর্ভুক্তি নিয়ে এক সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেন, প্রত্যেকেরই নিজস্ব কিছু গুণাবলি রয়েছে। জোনাথন জেসুসকে আমার কাছে বেশ শক্তিশালী, দ্রুতগতির, আক্রমণাত্মক এবং বুদ্ধিমান একজন ডিফেন্ডার বলে মনে হয়েছে। এছাড়া মারলন গোমেজও অত্যন্ত গতিশীল। সবারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা দলের জন্য দারুণ কার্যকরী হতে পারে। তাদের আরও ভালোভাবে চেনা ও মূল্যায়ন করা আমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

এদিকে, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে থাকা দুই ক্লাব ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের কোনো খেলোয়াড়কে আপাতত দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে লিগের অন্য ক্লাবগুলোর খেলোয়াড়দের ক্ষেত্রে এই ধরনের কোনো বিধি-নিষেধ রাখা হয়নি।

এ বিষয়ে ব্রাজিল ফুটবলের পরিচালক রদ্রিগো কায়েতানো বলেন, শীর্ষ টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে থাকা সংশ্লিষ্ট ক্লাবগুলোর চলমান ম্যাচ এবং তাদের স্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্লাবগুলোর কোনো ধরনের অপ্রয়োজনীয় ক্ষতি না হয়।

ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬