মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

২৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ AM
ক্রিশ্চিয়ানো রোনালদো  ও লিওনেল মেসি

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি © সংগৃহীত

ফুটবলবিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই যেন থামছেই না। এবার ব্যালন ডি’অরজয়ীদের সেরা মৌসুম বাছাইয়ের ভোটেও আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। সমর্থকদের ভোটে প্রথম স্থান পেয়েছে ২০০৮ সালে রোনালদোর সেরা মৌসুম। মেসির ২০১২ সালের মৌসুম রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় স্থানেও জায়গা করে নিয়েছে রোনালদোর ২০১৭ সালের মৌসুম। তবে এ ভোটে অংশ নিতে প্রতিটি ভোটের জন্য সমর্থকদের খরচ করতে হয়েছে ১ ইউরো।

উয়েফা ও ফ্রান্স ফুটবল যৌথভাবে ‘বোট’ (বেস্ট অব অল টাইম) নামের এ বিশেষ আয়োজন করেছে। এতে অন্তত দুবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তি ফুটবলারের সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ পান সমর্থকেরা।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ওই মৌসুমে তার পারফরম্যান্সই সমর্থকদের ভোটে শীর্ষস্থান পেয়েছে। এরপর ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও এই ব্যক্তিগত পুরস্কার জেতেন পর্তুগিজ তারকা। এর মধ্যে শেষ চারটি পুরস্কার তিনি জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়।

অন্যদিকে, মেসির সেরা মৌসুম হিসেবে নির্বাচিত হয়েছে ২০১২ সাল। ওই বছর অসাধারণ পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেন আর্জেন্টাইন তারকা। ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় অবশ্য রোনালদোর চেয়ে এগিয়ে রয়েছেন মেসি। তার ঝুলিতে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর, যেখানে রোনালদো জিতেছেন পাঁচবার।

এ আয়োজনে প্রতিটি ভোটের জন্য সমর্থকদের খরচ করতে হয়েছে ১ ইউরো। মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোট গ্রহণ শেষ হয়। ভোটদাতাদের জন্য পুরস্কার জেতার সুযোগও রাখা হয়েছিল। উয়েফা জানিয়েছে, ভোটে অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জিততে পারেন।

মেসি ও রোনালদো ছাড়াও এ তালিকায় ছিলেন ফুটবল ইতিহাসের আরও আট কিংবদন্তি। তিনবার করে ব্যালন ডি’অরজয়ী মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ জায়গা পেয়েছেন এ আয়োজনে। এ ছাড়া দুবার করে পুরস্কার জেতা রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, আলফ্রেডো দি স্তেফানো ও কার্ল-হাইনৎস রুমেনিগেও ছিলেন তালিকায়।

রাবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পর…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার
  • ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষা শেষ করেও যখন প্রথম চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে, তখন …
  • ২৯ অক্টোবর ২০২৬
সহপাঠীর ধর্ষণ মামলা, কারাগারেই পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন …
  • ২৯ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ
  • ২৯ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রা…
  • ২৯ অক্টোবর ২০২৬