এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জানা গেল

৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড। এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে। এ কাজ চলবে ২০ নভেম্বর পর্যন্ত। প্রশ্নপত্র প্রণয়ন শেষ হলে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক কর্মপরিকল্পনায় এসব তথ্য তুলে ধরা হয়।

কর্মপরিকল্পনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আগামী ৩ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। এ কার্যক্রম চলবে ৮ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, ফরম পূরণের কার্যক্রম শুরুর আগেই ১ নভেম্বর থেকে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র তৈরির কাজ চলবে।

কর্মপরিকল্পনায় আরও বলা হয়, প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে আগামী ২ ডিসেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বর ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন অনেক পরীক্ষার্থী। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬