এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর

৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। ফলাফলে অসন্তুষ্ট হওয়া শিক্ষার্থীদের জন্য এবারও থাকছে খাতা পুনঃনিরীক্ষণ পুনর্মূল্যায়নের সুযোগ। আগ্রহী শিক্ষার্থীরা আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর উত্তরপত্র যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হবে আগামী ২৭ নভেম্বর। 

শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি এক কর্মপরিকল্পনা অনমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। 

কর্মপরিকল্পনা অনুযায়ী, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বুয়েটের নিকট থেকে আবেদনকৃত ডাটা গ্রহণ ৮ নভেম্বর। কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য সম্বলিত তালিকা ও বিষয়ওয়ারী তালিকা শাখায় প্রেরণ ৯ নভেম্বর। পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের নিকট থেকে উত্তরপত্র সংগ্রহ শুরু হবে ৯ থেকে ১২ নভেম্বর। 

পুনর্মূল্যায়ন পরীক্ষকদের ব্রিফিং এবং পুনর্মূল্যায়নের কাজ শুরু ১৩ থেকে ১৯ নভেম্বর, নম্বর পরিবর্তন উত্তরপত্রে পুনর্মূল্যায়ন পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে প্রেরণের শেষ তারিখ ২০ নভেম্বর, কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই ২১ থেকে ২৩ নভেম্বর। 

এছাড়া চূড়ান্ত পরিবর্তিত উত্তরপত্র যাচাই ২৪ থেকে ২৬ নভেম্বর, আর ফলাফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।  

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। ফলাফলে অসন্তুষ্ট হওয়া শিক্ষার্থীদের জন্য এবারও থাকছে খাতা পুনর্নিরীক্ষণ পুনর্মূল্যায়নের সুযোগ। আগ্রহী শিক্ষার্থীরা আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর উত্তরপত্র যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হবে আগামী ২৭ নভেম্বর। 

শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি এক কর্মপরিকল্পনা অনমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। 

কর্মপরিকল্পনা অনুযায়ী, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বুয়েটের নিকট থেকে আবেদনকৃত ডাটা গ্রহণ ৮ নভেম্বর। কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য সম্বলিত তালিকা ও বিষয়ওয়ারী তালিকা শাখায় প্রেরণ ৯ নভেম্বর। পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের নিকট থেকে উত্তরপত্র সংগ্রহ শুরু হবে ৯ থেকে ১২ নভেম্বর। 

পুনর্মূল্যায়ন পরীক্ষকদের ব্রিফিং এবং পুনর্মূল্যায়নের কাজ শুরু ১৩ থেকে ১৯ নভেম্বর, নম্বর পরিবর্তন উত্তরপত্রে পুনর্মূল্যায়ন পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে প্রেরণের শেষ তারিখ ২০ নভেম্বর, কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই ২১ থেকে ২৩ নভেম্বর। 

এছাড়া চূড়ান্ত পরিবর্তিত উত্তরপত্র যাচাই ২৪ থেকে ২৬ নভেম্বর, আর ফলাফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।  

এর আগে, আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষণের আবেদনের নিয়মাবলি জানানো হয়। 

আবেদন করার নিয়মাবলি
অসন্তুষ্ট হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে।

পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণ জন্য বিষয়সমূহ নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।

পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, DBBL রকেট, উপায়, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরোল্লিখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে, তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।  

বাসায় মাদক ও ডিজে পার্টির আয়োজন, অতিরিক্ত ডিআইজি জহির বরখাস…
  • ৩১ অক্টোবর ২০২৬
আইসিটিতে ফেল, চলে গেলেন ভূমিকাও
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লী…
  • ৩১ অক্টোবর ২০২৬
২০ কৃষক পরিবারের দুই-পাঁচ-দশ টাকার সঞ্চয়ে গড়ে উঠছে আলোর পাঠ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জা…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬