আইসিটিতে ফেল, চলে গেলেন ভূমিকাও

৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ PM
ভূমিকা রানী দাস

ভূমিকা রানী দাস © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভূমিকা রানী দাস (১৮) নামে লক্ষ্মীপুরের কমলনগরের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, ভূমিকা রানী দাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এই পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: এইচএসসিতে ফেল, না ফেরার দেশে আরও দুই শিক্ষার্থী

ফল প্রকাশের পর থেকে ভূমিকা রানী দাস ছাড়াও সাতক্ষীরা ও মাগুরায় তিন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত ভূমিকা রানী দাস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড করুনানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম রঞ্জিত চন্দ্র দাস, মাতার নাম শিখা রানী দাস। তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

আরও পড়ুন: চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থী

স্থানীয়রা জানান, ফলাফল দেখার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬