ঝড় সামলে ফের ফাইনাল শুরু

২২ এপ্রিল ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২০ PM
পেছনে কাত হয়ে পড়ে আছে ডাগআউট

পেছনে কাত হয়ে পড়ে আছে ডাগআউট © সংগৃহীত

ঝড়ের কবলে পড়েছিল ময়মনসিংহে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনাল। ফলে দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় খেলা স্থগিত করেন রেফারি সায়মন হাসান সানি। প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর ফের মাঠে গড়িয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-১ সমতায় রয়েছে ফাইনাল। নির্ধারিত সময়ের পরও সমতায় থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে খেলা। তবে কোনো ফ্লাডলাইট নেই এই স্টেডিয়ামে। তাই খেলা বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের শেষদিকে সূর্যের আলো শেষের দিকে থাকবে। ফলে খেলার পরিণতি কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

এদিকে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠে পানিও জমেছে। বাফুফের দক্ষ গ্রাউন্ড স্টাফের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিও নেই সেখানে। যে কারণে স্টেডিয়াম ও ফেডারেশনের পাশাপাশি দুই দলের অনেকেই পানি সরাতে মাঠে নেমেছিলেন। কিংসের বক্সের সামনে পানি পরিমাণ একটু বেশি। ফলে খানিকটা ভোগান্তিতে পড়তে হতে পারে আবাহনীর।

এর আগে, এর আগে, ১৩ মিনিটের মধ্যে হওয়া পাল্টাপাল্টি দুই গোলের পর কোন দলই জালের দেখা পায়নি। এতে ১-১ সমতায় শেষ হয় ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-কিংস মহারণের প্রথমার্ধ।

ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল কিংস। তবে ৭ মিনিট পরই সমতায় ফেরে আবাহনী। তবে গোলের দেখা না মিললেও প্রথমার্ধে হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল। দুই দলের সমান তিনজন করে এবং বেঞ্চের একজন করে মোট ৮ জনকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

বিষয়টি এখানেই থামেনি। ম্যাচজুড়ে চরম উত্তেজনাও জড়িয়েছে। পরিস্থিতি ধাক্কাধাক্কিতেও রূপ নিয়েছিল। যে কারণে রেফারিকে বেশি বেশি কার্ড ব্যবহার করতে হয়েছে।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬