কালবৈশাখীতে আবাহনী-কিংস ফাইনাল বন্ধ

২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচ

আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচ © সংগৃহীত

বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন। তবে বিকেলে ময়মনসিংহে বেশ রৌদ্রজ্জ্বল আবহাওয়াতেই শুরু হয়েছিল আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপ ফাইনাল। ১-১ গোলে শেষ হয়েছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধ।

কিন্তু দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের শঙ্কায় খেলা স্থগিত করেন রেফারি সায়মন হাসান সানি। ম্যাচের ৪৭তম মিনিটের মাথায় খেলা বন্ধ করে দেন রেফারিরা। তবে আবহাওয়ার উন্নতি হলে হয়তো ফের মাঠে গড়াবে খেলা।

ময়মনসিংহে এই মুহূর্তে তীব্র ঝড় ও বৃষ্টি হচ্ছে। মাঠে ডাগআউট টেন্টও ঝড়ের তীব্রতায় উড়ে গেছে। এ ছাড়া রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামের ছাদে সাংবাদিকদের জন্য তাবু টানিয়ে যে অস্থায়ী প্রেসবক্স করা হয়েছিল। সেই তাবুও বাতাসে উড়ে গেছে।

গ্যালারিতে কোনো শেড না থাকায় কালবৈশাখীর ঝড়ে অনেক সমর্থক মাঠে নেমে পড়েছেন। এই পরিস্থিতি খেলা আপাতত বন্ধ।

এর আগে, ১৩ মিনিটের মধ্যে হওয়া পাল্টাপাল্টি দুই গোলের পর কোন দলই জালের দেখা পায়নি। এতে ১-১ সমতায় শেষ হয় ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-কিংস মহারণের প্রথমার্ধ।

ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়েছিল কিংস। তবে ৭ মিনিট পরই সমতায় ফেরে আবাহনী। তবে গোলের দেখা না মিললেও প্রথমার্ধে হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল। দুই দলের সমান তিনজন করে এবং বেঞ্চের একজন করে মোট ৮ জনকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

বিষয়টি এখানেই থামেনি। ম্যাচজুড়ে চরম উত্তেজনাও জড়িয়েছে। পরিস্থিতি ধাক্কাধাক্কিতেও রূপ নিয়েছিল। যে কারণে রেফারিকে বেশি বেশি কার্ড ব্যবহার করতে হয়েছে।

ঈদে জননিরাপত্তা : যশোর জেলাজুড়ে পুলিশের শতাধিক টিম মাঠে
  • ২১ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, হাসি ফুটল অসহায় …
  • ২১ মার্চ ২০২৬
শেরপুরে কলাবাগান থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২১ মার্চ ২০২৬
মেঘনায় স্পিডবোট ডুবে নিখোঁজের দুদিন পর মিলল পুলিশ কনস্টেবলে…
  • ২১ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
রমজানের রাতের হারিয়ে যাওয়া সুর—পুরান ঢাকার কাসিদা
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence