চাঁদরাতে প্রকাশিত হলো জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’ (ভিডিও)

০২ মে ২০২২, ০৮:৫৫ PM
দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমস

দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমস © ফাইল ছবি

ভক্ত আর সঙ্গীত অনুরাগীদের অপেক্ষার পালার অবসান ঘটিয়ে দীর্ঘ এক যুগ পর নিজের নতুন গান নিয়ে এসেছেন দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমস। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাঁদরাতে প্রকাশিত হলো জেমসের নতুন গান।

আজ সোমবার (২ মে) ইউটিউবে বসুন্ধরা ডিজিটাল নামের চ্যানেল থেকে “আই লাভ ইউ” শিরোনামের নতুন এ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।

সাড়ে ৪ মিনিটের গানটি প্রকাশের পর থেকেই জেমসের ভক্ত-শ্রোতা থেকে শুরু করে সঙ্গীত অনুরাগীরা হুমড়ি খেয়ে পড়েছেন।

নতুন এই গানের ভিডিওচিত্রে জেমস নিজেও অংশ নিয়েছেন। ট্রেলারে গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে “গুরু” খ্যাত উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পীকে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

প্রসঙ্গত, ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে জেমসের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম “কাল যমুনা” প্রকাশিত হয়েছিল।

নতুন গান প্রসঙ্গে জেমস আগেই বলেছিলেন, “এ গানটি একেবারেই আমার ভক্ত-শ্রোতাদের জন্য তৈরি করা। বিশেষ করে যারা আমার গান শুনতে মাঠে ময়দানে ছুটে যায়- তাদের জন্যই আমার এই গান।”

বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ…
  • ২৪ জুন ২০২৬
চার্জ শেষ, তবু প্লাগে চার্জার? বর্ষায় বাড়তে পারে ঝুঁকি
  • ২৪ জুন ২০২৬
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক…
  • ২৪ জুন ২০২৬
জবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল সংগীত উৎসব শুরু
  • ২৪ জুন ২০২৬
১৩ বছর পর অধ্যাপক হয়ে ফিরলেন এ কে এম ওয়াহিদুজ্জামান
  • ২৪ জুন ২০২৬
আলমিরন লাল কার্ড পেলেও একই অপরাধে বেলিংহ্যাম কেন পেলেন না, …
  • ২৪ জুন ২০২৬