হাসপাতাল ভবন থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৩ জুন ২০২৬, ০৪:৫৯ PM
শাকিব খানের সঙ্গে অভিনেত্রী আসমা ঝিলিক

শাকিব খানের সঙ্গে অভিনেত্রী আসমা ঝিলিক © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে ফেলে আসমা ঝিলিক (৩৫) নামে এক অভিনেত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আসমা ঝিলিক নাটক ও সিনেমায় অভিনয় করতেন। চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বহুতল ভবন থেকে ফেলে পরিকল্পিত খুনের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ফেলে হত্যার স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আসমার বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, আমার কলিজার টুকরা বোনকে গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং সে মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন।

অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আমার বোন আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ৮ তলা থেকে আসমাকে নিচে ফেলে দেয় সাইফুল্লাহ। নিচে পড়ার সাথে সাথেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে। আসামী এখন জেলহাজতে রয়েছেন।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9