অভিনয় ছাড়লেন নওবা—বললেন, ‘দ্বীন আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি’

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ AM
অভিনেত্রী নওবা তাহিয়া

অভিনেত্রী নওবা তাহিয়া © সংগৃহীত

শোবিজ অঙ্গনকে বিদায় জানিয়েছেন এই সময়ের পরিচিত তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি অভিনয় ছাড়ার এই সিদ্ধান্তের কথা ভক্তদের জানান। তিনি জানিয়েছেন, এখন থেকে দ্বীনের পথে চলা এবং নিজের আত্মিক শান্তির জন্যই তিনি বিনোদন জগত থেকে দূরে সরে যাচ্ছেন।

ফেসবুক পোস্টে নওবা তাঁর চার বছরের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’

নিজের বদলে যাওয়া জীবন দর্শন ও বর্তমান মানসিক অবস্থা নিয়ে নওবা আরও বলেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’

পর্দায় নিজের সরব উপস্থিতি নিয়ে এই অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে তাঁর আর কোনো নতুন কাজ আসবে না। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’ ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’

তরুণ এই অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন। এ ছাড়া তাঁর অভিনীত ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ এবং ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক ‘কন্ট্রোল প্লাস জেড’ বেশ জনপ্রিয়তা পায়। এর আগে পড়াশোনার জন্য সাময়িক বিরতি নিলেও এবার তিনি স্থায়ীভাবে শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9