তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ (ভিডিও)

০৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ PM
অভিনেত্রী অথৈ ও তানজিন তিশা

অভিনেত্রী অথৈ ও তানজিন তিশা © টিডিসি সম্পাদিত

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর নিকটস্থ মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অভিনেত্রী অথৈ। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটা ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

‘শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য’ শিরোনামে করা লাইভে অথৈ অভিযোগ করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তিশার আচরণ অস্বাভাবিক ছিল।

তিনি বলেন, ‘তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম কিন্তু তিনি তা গ্রহণ করেননি। প্রথম দৃশ্য শুরু হতেই তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি দেখে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ভাই ও পরিচালক রিংকু ভাই অবাক হয়ে জানতে চান কেন আমাকে এভাবে মারা হলো।’

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬