প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না: মেহজাবীন চৌধুরী

১৫ অক্টোবর ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী। এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পরামর্শ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যারা খারাপ ফল করেছেন তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

প্রত্যাশা অনুযায়ী যাদের ফলাফল হয়নি তাদের উদ্দেশে ভালোবাসা জানিয়ে অভিনেত্রী  লিখেছেন, ‘আর যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।’

প্রসঙ্গত, গত ৩০ জুন শুরু হয়ে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে পরীক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃ…
  • ০৫ আগস্ট ২০২৬
ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬