অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান

৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ AM
জয়া আহসান

জয়া আহসান © সংগৃহীত

‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। জয়া ফেসবুকে নিজেই জানিয়েছেন খবরটি।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বছরের প্রথম পুরস্কার হিসেবে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও অভিভূত। ‘পুতুলনাচের ইতিকথা’ আমার জন্য একটি বিশেষ কাজ, আর সমালোচকদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া ভীষণ আনন্দের।’

সিনেমাটিতে তার চরিত্র ও অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সংবেদনশীল অভিনয়, চরিত্রের গভীরতা এবং আবেগী প্রকাশ; সব মিলিয়ে ‘পুতুলনাচের ইতিকথা’তে তার পারফরম্যান্সকে বছরের অন্যতম সেরা অভিনয়ের তালিকায় রেখেছেন অনেকে।

পুতুলনাচের ইতিকথা সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক 
  • ০৬ অক্টোবর ২০২৬
১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
  • ০৬ অক্টোবর ২০২৬
মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬