ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া

২২ মে ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
চুক্তিবদ্ধ আনুষ্ঠান

চুক্তিবদ্ধ আনুষ্ঠান © সংগৃহীত

ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেনে। বৃহস্পতিবার ওয়ালটনরে পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার। এ সময় ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, ‘অভিনেত্রী জয়া আহসানের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। জয়া আহসান তার অভিনয়গুণ দিয়ে অভিনয়প্রেমীদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। ওয়ালটনও দেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের হৃদয় জয় করে নিয়েছে।’

তিনি আরও বলেন, জয়া আহসান ওয়ালটনের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেত্রীর সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

 

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬