ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যায় ক্ষোভ প্রকাশ করে শাস্তি দাবি জয়া আহসানের

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ PM
জয়া আহসান

জয়া আহসান © ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ এলাকায় আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) এই নৃশংস ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকজুড়ে চলছে নিন্দা, সমালোচনা এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’

জয়া আহসান ব্যক্তিজীবনে প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত। নিজের বাড়িতে তিনি একাধিক কুকুর পালন করেন এবং প্রাণীকল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে ‘দ্য পিপল ফর অ্যানিমেল’ ওয়েলফেয়ার থেকে বিশেষ সম্মাননাও পেয়েছেন।

প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতার ঘটনায় স্থানীয়দের মতোই অনেক নেটিজেন ক্ষুব্ধ। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা কেউ করার সাহস না পায়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬