এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে

১৫ অক্টোবর ২০২৪, ১১:১০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফলপ্রার্থীদের উল্লাস

ফলপ্রার্থীদের উল্লাস © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ দুটোতে মেয়েরা এবারও এগিয়ে রয়েছে। টানা ৫ বছর ধরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা অসাধারণ ফল করছেন। গত দুই বছর ও এবারের ফলাফল পর্যালোচনায় এমন চিত্র দেখা গেছে।

এবার ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মেয়েদের মোট পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। আর ছেলেদের মোট পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। ছাত্রদের থেকে ৪ দশমিক ৩৪ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে।

এবার মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন এবং ছেলেরা পেয়েছে ৬৪ হাজার ৯৭৮ জন। ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৯৫৫ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

কোভিড মহামারীর বছর ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৭৮ হাজার ৪৬৯ জন। ৪ হাজার ৮৬৯ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পায়।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হয়। ওই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪০৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৮৬ হাজার ৮৬৩ জন। সেবারও সাড়ে পনের হাজার বেশি ছাত্রী জিপিএ-৫ পায়।

২০২২ সালে মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। মেয়েদের মোট পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা মোট পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ। ছাত্রদের থেকে ২ দশমিক ৯৫ শতাংশ বেশি ছাত্রী পাস করেছিল। মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছে। ছাত্রদের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।

সর্বশেষ ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। মেয়েদের মোট পাসের হার ছিল ৮০ দশমিক ৫৭ এবং ছেলেদের ৭৬ দশমিক ৭৬ শতাংশ। মোট জিপিএ-৫ ছিল ৯২ হাজার ৫৯৫ জন। এরমধ্যে ছেলে জিপিএ-৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন এবং মেয়ে ৪৯ হাজার ৩৬৫ জন।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9