আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের

৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ AM
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ © টিডিসি ফটো

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি। তার ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দল ভাবমূর্তির সংকটে পড়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, সংসদ সদস্য আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দলের গঠনতন্ত্র অনুযায়ী, জেলা বিএনপির কোনো নেতার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা কমিটির নেই। এ কারণে তার বিষয়ে বিস্তারিত তথ্য লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্রীয় কমিটিই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম বাড়ি যাওয়ার পথে হামলার শিকার হন। বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শনিবার সকালে তাকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬