ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় এবার ডিবির অভিযানে আটক আরও ২ জন

৩০ অক্টোবর ২০২৬, ১০:০৭ AM
ছাত্রদল নেতা শাকিল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল ইসলাম © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা শাকিল ইসলাম নিহতের ঘটনায় অভিযান চালিয়ে আলামিন (২৬) ও আনিসুর (২৫) নামের আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ধারাবাড়িষা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়।

এর আগে একই ঘটনায় নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি টিম নাটোর বড়াইগ্রামের গুরুদাসপুরের এমপি আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে নিজ বাসা থেকে আটক করেছিল।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাকিল। এরপর ২৬ অক্টোবর দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

ঘটনার সময় একটি মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। একপর্যায়ে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান তারা। এতে শাকিলের হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাটোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলামিন ও আনিসুর নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage