দিনের বেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, রাতে দুই এমপির সমর্থকদের সংঘর্ষ

৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ AM
দুই এমপির সমর্থকদের সংঘর্ষ

দুই এমপির সমর্থকদের সংঘর্ষ © টিডিসি ফটো

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত তিনজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার হরিশ্চরে আয়োজিত র‍্যালি ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে মনিরুল হক চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে। এ খবর ছড়িয়ে পড়লে মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

পরে সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ভুশ্চি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে মনিরুল হক চৌধুরীর অনুসারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী যুবদল কর্মী মো. মামুন ও সাদ্দাম হোসেন আহত হয়েছেন। এ ছাড়া কলমিয়া এলাকার এক যুবক পথচারীও আহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষের দাবি, সংঘর্ষে গুরুতর আহত তিনজনসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬