কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন

১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ PM
 যুবদল নেতা কাউছার

যুবদল নেতা কাউছার © সংগৃহীত

কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা মো. আবু কাউছারকে (৩৫) হত্যার ঘটনা উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই সহোদর তৌহিদ ও তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, একটি জায়গায় কফি শপ নির্মাণকে কেন্দ্র করে কাউছার ও তার সহযোগীদের সঙ্গে দুই ভাইয়ের বিরোধ চলছিল। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সেই বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। এ সময় এসআরবি-১১, কুমিল্লা সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার দুই ভাই হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দিবাজার এলাকার বাসিন্দা তৌহিদ ও তানজির। তাদের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। শুক্রবার রাতে তৌহিদকে কুমিল্লা নগরীর নুরপুর এলাকা থেকে পুলিশ এবং তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে এসআরবি গ্রেপ্তার করে। তৌহিদের বিরুদ্ধে হত্যা সহ সাতটি মামলা এবং তানজিরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ছত্রখিল এলাকার উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জায়গা নিয়ে তানজির ও তার আপন ছোট ভাই তৌহিদের সঙ্গে কাউছার ও শামীমের বিরোধ চলছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে তৌহিদ ও তানজিরসহ কয়েকজন ওই জায়গায় কফি শপ তৈরির কাজ করছিলেন। এ সময় কাউছার, শামীমসহ আরও কয়েকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তৌহিদ ও তার সঙ্গে থাকা কয়েকজন কাউছার ও শামীমের ওপর হামলা চালান।

পুলিশ জানায়, তৌহিদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে কাউছার গুরুতর আহত হন। এ সময় কাউছার ও শামীমসহ কয়েকজন আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে গুরুতর আহত কাউছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৌহিদকে গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতার হামলায় তিনিও আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

নিহত মো. আবু কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950