কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ PM
জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ বিষয়ে বৈঠক চলাকালে বিরোধ প্রকাশ্যে আসে। নতুন কমিটিতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান আমির হতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, মাহবুবুর রহমানের বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ের সামনে তার গাড়ি ভাঙচুর করেন। একই সময়ে কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাহবুবুর রহমান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। এ ঘটনায় মহানগর জামায়াতের সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।’

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি মূলত পদ-পদবি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। মহানগরের বর্তমান সেক্রেটারির গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সহ-সেক্রেটারি ও দপ্তর সম্পাদকের সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের মধ্যে চারতলায় বৈঠক করছেন বলেও জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬