‘শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল, আমি রাজি হইনি’—মিস্টি জান্নাত

২৫ মে ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
মিস্টি জান্নাত

মিস্টি জান্নাত © ফাইল ছবি

চিত্রনায়িকা মিস্টি জান্নাত বলেছেন, ‘আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না।  এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু কী মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিল। আমি রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স লেগেছে ৮ বছর। আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল। কিন্তু আমি রাজি হইনি।’

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি।  বর্তমানে ৫-১০টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার।  এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে।’

মিস্টি জান্নাত আরও বলেন, ‘আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনো হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি। আমি এ ধরনের মেয়ে। ’

প্রসঙ্গত, সুপারস্টার শাকিব খানের তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন ওঠার পর থেকেই আলোচনায় চলে আসেন মিস্টি জান্নাত। এই গুঞ্জনের কারণ হচ্ছে, ঢাকাই সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি চিকিৎসক মিষ্টি জান্নাত। 

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬