‘রঙ্গনা’র ফার্স্ট লুকে নজর কাড়লেন শাবনূর

০৬ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
‘রঙ্গনা’র পোস্টারে শাবনূর

‘রঙ্গনা’র পোস্টারে শাবনূর © সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। তবে দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন শাবনূর। নিজ মুখে তিনি গেল সপ্তাহে জানিয়েছেন, রঙ্গনা সিনেমায় অভিনয় করবেন। এটি হতে যাচ্ছে তার কামব্যাক ছবি। সেই ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে শাবনূরের লুক নজর কেড়েছে নেটিজেনদের।

শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনও নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনও ফুল হাতে হাস্যোজ্জ্বল ব্যস্ত তিনি।

তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে। অন্যদিকে রহস্য জিইয়ে রাখতে চাচ্ছেন প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাওয়া আরাফাত হোসাইন।

এ প্রসঙ্গে আরাফাত বলেন, দশের-দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।

বর্তমানে সিনেমার শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন শাবনূর। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের যে কোনোটিতে সিনেমাটি মুক্তি পাবে।

তবে সিনেমায় শাবনূরের নায়ক কে হচ্ছেন, তার আভাসই দেননি পরিচালক। শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আরাফাত। মূলত নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হবে শাবনূরের ‘রঙ্গনা’।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬