যমজ সন্তানের মা হলেন ছোট পর্দার জানপ্রিয় অভিনেত্রী

১৯ নভেম্বর ২০২৩, ১১:৫২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
যমজ সন্তান কোলে নিয়ে সুমাইয়া শিমু

যমজ সন্তান কোলে নিয়ে সুমাইয়া শিমু © সংগৃহীত

যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। সংসার জীবনের আট বছর পর গত ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্র সন্তানের জন্ম দেন তিনি। রবিবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

পোস্টে নির্মাতা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।

চয়নিকা চৌধুরী শিমুকে শুভেচ্ছা জানিয়ে আরও লেখেন, ‘তোমাকে অভিনন্দন শিমু। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনা-বাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।’

২০১৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিমু। এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন। ২০১৭ সাল থেকে রিলিফ ইন্টারন্যাশনাল-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন তিনি। 

১৯৯৯ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে শিমুর অভিনয়ে পথচলা শুরু হয়েছিল। এরপর শতাধিক একক ও ধারাবাহিক নাটকে প্রশংসার সঙ্গে কাজ করেন তিনি।

ট্যাগ: বিনোদন
হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা
  • ২০ জুন ২০২৬
ব্রাজিল–আর্জেন্টিনার মহাকাব্যিক সুপার-ক্লাসিকো দেখা যেতে পা…
  • ২০ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলসমূহ, দেখুন তালিকা
  • ২০ জুন ২০২৬
৯ বছরেও খোলেনি রোহিঙ্গাদের ফেরার পথ, পরিবেশ-অপরাধে বাড়ছে উদ…
  • ২০ জুন ২০২৬
ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২০ জুন ২০২৬
মিরসরাইয়ে ব্রাজিলের কাছে ৩-২ গোলে হারল আর্জেন্টিনা
  • ২০ জুন ২০২৬